ঢাকা ২২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
মহাসড়কে ডাকাতির প্রস্তুতি ; আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী ২৬ এপ্রিল থেকে ধেয়ে আসছে শক্তিশালী ‘বৃষ্টি বলয়’ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী টেন্ডার ইস্যুতে ক্যানসার হাসপাতালের উপপরিচালকের ওপর হামলা : র‍্যাব প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী বামনায় ​স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং’ সভা ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, মন্ত্রণালয়ে চিঠি তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া নির্ধারণ হবে

সিরাজগঞ্জে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

০১ জুন, ২০২৪,  1:12 PM

news image

সিরাজগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। একজনের অবস্থা গুরুতর আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। শুক্রবার (৩১ মে) রাত সাড়ে ৯টার দিকে  সিরাজগঞ্জ সদর উপজেলা বহুলী ইউনিয়নের রায়গঞ্জ আঞ্চলিক সড়কের  আলোকদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মোঃ সাদ আনসারী (২৩) বহুলী ইউনিয়নের মোক্তারগাছা গ্রামের আবু তালহা আনসারীর ছেলে ও অপরজন মহাদেব চন্দ্র সাহা (৬০), হাটপাঙ্গাসী গ্রামের মৃত জগেশ চন্দ্র সাহার ছেলে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, সিরাজগঞ্জের সদর উপজেলার কাঠেরপুল এলাকা থেকে হাটপাঙ্গাসীগামী একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা আলোকদিয়া এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই  সিএনজির দুই যাত্রী নিহত হয় ও আহত হয় তিনজন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম