ঢাকা ১৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনে ছাত্রদলের প্রতিবাদ এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন জুয়া খেলেই সর্বনাশ ৩ লাখ ৬০ হাজার বাংলাদেশির ভেনিস থেকে দেশে ফিরে হামলার ঘটনায় যা বললেন বাঁধন জাল্লিকাট্টু: জীবনের ঝুঁকি নিয়েই যে খেলায় মাতে তামিলনাড়ু হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০ শতাংশের বেশি শিশু ময়মনসিংহে ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে কমছে পদ্মার পানি, দুর্ভোগ কমেনি তোরেসের গোলে পিএসজির প্রথম জয়

সিপিএল: মিরাজের অলরাউন্ড পারফরম্যান্স, তবু জয় পেল না গায়ানা

#

স্পোর্টস ডেস্ক

১৪ সেপ্টেম্বর, ২০২৬,  11:21 AM

news image

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ব্যাটে-বলে পারফর্ম করলেও জয়ের দেখা পায়নি টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। বার্বাডোজ ট্রাইডেন্টসের কাছে ৬ উইকেটে হেরেছে তার দল।


সোমবার (১৪ সেপ্টেম্বর) বার্বাডোজের কেনসিংটন ওভালে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে মাত্র ৯৯ রানেই গুটিয়ে যায় গায়ানা। জবাবে ১৪.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০০ রান তুলে সহজ জয় নিশ্চিত করে বার্বাডোজ। ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও দলের হয়ে লড়াকু ইনিংস খেলেন মিরাজ, তবে তা দলকে হার এড়াতে যথেষ্ট হয়নি।


২৪ বলে একটি চার ও একটি ছক্কায় ১৮ রান করেন তিনি। গ্লেন ফিলিপসের সঙ্গে তার ২৩ রানের জুটি দলকে কিছুটা ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি করে দিলেও বড় সংগ্রহ গড়তে পারেনি গায়ানা।


শেষদিকে রোমারিও শেফার্ডের ২২ রান ছাড়া উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি অন্য ব্যাটাররা। গায়ানার ইনিংস গুটিয়ে দিতে বার্বাডোজের এএম গাজানফার ও জোহান লেন তিনটি করে উইকেট নেন।


ব্যাটিংয়ের পর বল হাতেও ভূমিকায় ছিলেন মিরাজ। বার্বাডোজের রান তাড়ার ষষ্ঠ ওভারে কুইন্টন ডি কককে বোল্ড করে প্রথম উইকেট তুলে নেন তিনি। পরে ২০ বলে ৩২ রান করা সাদরাক দেসকার্তেকে ফিরিয়ে ভাঙেন ব্রেন্ডন কিংয়ের সঙ্গে তার ৪১ রানের জুটি। সব মিলিয়ে ৪ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট শিকার করেন বাংলাদেশের এই অলরাউন্ডার।


তবে মিরাজের বোলিং নৈপুণ্যের পরও বার্বাডোজকে জয় থেকে দূরে রাখা যায়নি। ব্রেন্ডন কিংয়ের অপরাজিত ৪৪ রানের ইনিংসে ভর করে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় দলটি। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন আফগানিস্তানের এএম গাজানফার।


এই জয়ে ৯ ম্যাচে ৫টি জয় নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠেছে বার্বাডোজ ট্রাইডেন্টস। অন্যদিকে ৯ ম্যাচে ৮ জয় ও ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম