ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

সিদ্ধিরগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

#

নিজস্ব প্রতিনিধি

২৯ আগস্ট, ২০২৬,  5:36 PM

news image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার সৎবাবা মো. মহসিনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) সিদ্ধিরগঞ্জ থানায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের নিমাইকাশারী এলাকায় একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।


অভিযোগ রয়েছে, প্রায় এক মাস ধরে সুযোগ বুঝে ওই কিশোরীকে ধর্ষণ করে আসছিলেন তিনি। সর্বশেষ গত ২০ আগস্ট ফাঁকা বাসায় কিশোরীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত মহসিন ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।


অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে কিশোরীর মা কাজের প্রয়োজনে বাসার বাইরে গেলে ফাঁকা বাসায় তাকে ধর্ষণ করেন মহসিন। এর আগেও প্রায় এক মাস ধরে বিভিন্ন সময় বাসা ফাঁকা পেলে তিনি কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করতেন বলে অভিযোগ করা হয়েছে।


ঘটনার বিষয়টি কিশোরী তার মায়ের এক বান্ধবী মুক্তা আক্তারকে জানায়। পরে মুক্তা আক্তার ফোনে বিষয়টি কিশোরীর দত্তক মা আকলিমা আক্তারকে জানান। খবর পেয়ে আকলিমা আক্তার ও তার পরিবারের সদস্যরা গতকাল শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে নিমাইকাশারীর ওই বাসায় যান। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় কিশোরীকে উদ্ধার করা হয়।


এ ঘটনায় মো. নাঈম মিয়া নামে  বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের পর পুলিশ মহসিনকে গ্রেফতার করেছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, এই ঘটনায় মামলা হয়েছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। আসামিকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম