ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে থাকতে খুবই আগ্রহী: অর্থমন্ত্রী শাসন করায় শিক্ষককে গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত, স্কুলছাত্র বহিষ্কার প্রবাসী কার্ডের ব্যবস্থা হচ্ছে, কার্ডধারীরা পাবেন ৩ শতাংশ প্রণোদনা: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী প্রবাসীদের সংকট সমাধানে বিশেষ আদালত গঠন করবে সরকার: আইনমন্ত্রী সরকারের জবাবদিহিতা আদায়ে বিরোধীদলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি ও সমন্বিত পরিকল্পনা নেওয়ার তাগিদ রাষ্ট্রপতির দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে

সিঙ্গাপুরে প্রেমিকাকে হত্যা, বাংলাদেশির ফাঁসি কার্যকর

#

২৯ ফেব্রুয়ারি, ২০২৪,  6:37 PM

news image

প্রেমিকাকে হত্যার দায়ে এক বাংলাদেশি নাগরিকের ফাঁসি কার্যকর করেছে সিঙ্গাপুর। স্থানীয় পুলিশ জানিয়েছে, নিহত প্রেমিকার নাম নুরহিদায়াতি ওয়ারতোনো সুরাতা। তিনি ইন্দোনেশিয়ার নাগরিক। তিনি ছিলেন একজন গৃহকর্মী। ২০১৮ সালে সিঙ্গাপুরের গেইলংয়ের একটি হোটেলে তাকে হত্যা করেন বাংলাদেশি নাগরিক আহমেদ সেলিম (৩৫)। এর দায়ে বুধবার দণ্ডপ্রাপ্ত আসামি আহমেদ সেলিমের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের পর এটিই সিঙ্গাপুরে প্রথম ফাঁসি কার্যকর করের ঘটনা। সাজাপ্রাপ্ত সেলিম দেশটির রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছিলেন, তবে তার আবেদন খারিজ করা হয়। জানা গেছে, বাংলাদেশি সেলিম একজন চিত্রশিল্পী ছিলেন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর সন্ধ্যায় গোল্ডেন ড্রাগন নামের হোটেলের একটি কক্ষে হত্যা করা হয় ইন্দোনেশিয়ার ওই গৃহকর্মীকে। পরে ২০১৯ সালের ২ জানুয়ারি সেলিমের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয় এবং ২০২০ সালের ডিসেম্বরে অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের আদেশ দেন সিঙ্গাপুরের আদালত। ২০২২ সালের ১৯ জানুয়ারি তার সাজার বিরুদ্ধে করা আপিল খারিজ করা হয়। সিঙ্গাপুর পুলিশ জানিয়েছে, সম্পূর্ণ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

-সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম