ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

সিঙ্গাপুরের ১৮ স্থানে বোমা হামলার হুমকি

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ আগস্ট, ২০২৩,  10:42 AM

news image

হুমকির পর বুধবার দেশটির পরিবেশ ভবন থেকে লোকদের সরিয়ে নেওয়া হয় সিঙ্গাপুরে ১৮টি স্থানে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে সরকারি ভবন, দূতাবাস এবং অন্যান্য আকর্ষণীয় স্থান। বুধবার দেশটির গণমাধ্যম স্ট্রেইট টাইমসের খবরে এ তথ্য জানানো হয়। সিঙ্গাপুর পুলিশ ফোর্স (এসপিএফ) বলেছে, হুমকির পাওয়ার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কিন্তু উদ্বেগজনক কোনো আগ্নেয়াস্ত্র পাওয়া যায়নি। সকাল প্রায় ৯ টায় এই মামলার বিষয়ে সতর্ক করা হয়েছিল বলে জানানো হয়। তবে এসপিএফ হুমকির বিস্তারিত বিবরণ এবং ১৮টি অবস্থান কোথায় রয়েছে সে সম্পর্কে কোনো তথ্য দেয়নি। টেকসই এবং পরিবেশ মন্ত্রণালয় (এমএসই) পৃথকভাবে নিশ্চিত করেছে, হুমকির স্থানগুলোর তালিকায় পরিবেশ ভবনও রয়েছে। পুলিশ আরও জানায়, সম্প্রতি দক্ষিণ কোরিয়াতে ই-মেইলে বোমা হামলার হুমকির অনুরূপ ঘটনা সম্পর্কে তারা সচেতন। আপাতদৃষ্টিতে এই হুমকি একই ব্যক্তি বা গোষ্ঠীর দ্বারা পাঠানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম