ঢাকা ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
আটকের পর প্রায় ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও ডিবি হেফাজতে মানিক, চালান না দেওয়ায় রহস্য গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ঢাকা ১৯ আসনে ধানের শীষে নির্বাচিত হয়েছেন দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে রুমিন ফারহানা এগিয়ে দীর্ঘ লাইনে ভোটারের ভিড় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু নারী ভোটারদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের

সিএনজিচালিত অটোরিকশায় পিকআপের ধাক্কা, দুই ভাইসহ নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

১১ মে, ২০২৫,  10:50 AM

news image

কিশোরগঞ্জ সদর উপজেলায় পিকআপের ধাক্কায় দুই ভাইসহ সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। শনিবার কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের সদর উপজেলার চৌদ্দশত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন-কুলিয়ারচর উপজেলার গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের ভাটি জগৎচর গ্রামের সুন্দর আলীর ছেলে নূর ইসলাম (৭০) ও একই ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের মধু মিয়ার ছেলে আবু তাহের (৬৫) ও আবুল কাসেম (৭১)।  নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে তারা তিনজন মামলা সংক্রান্ত কাজে কুলিয়ারচর থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে কিশোরগঞ্জ শহরে যাচ্ছিলেন। এ সময় কিশোরগঞ্জ সদরের চৌদ্দশত এলাকায় পৌঁছানোর পর পেছন থেকে একটি পিকআপ তাদের অটোরিকশাটিকে চাপা দেয়। পরে স্থানীয়রা তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আবু তাহের মারা যান। অপর দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তাদের মধ্যে আবুল কাসেমকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে এবং  ময়মনসিংহ মেডিকেল নেওয়ার পথে নুর ইসলাম মারা যান। তবে এ বিষয়ে কটিয়াদি হাইওয়ে থানার (ওসি) মামুনুর রশিদ জানান, দুর্ঘটনার কোনও তথ্য তাদের জানা নেই। কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, সকালে সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং দুইজন আহত হন। পরে সন্ধ্যায় স্বজনরা আহতদের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম