ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

সাশ্রয়ী মূল্যে সিম্ফনির ঈদ উপহার জেড৬০

#

আইটি ডেস্ক

১০ এপ্রিল, ২০২৩,  11:40 AM

news image

জনপ্রিয় মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফনি ঈদের আগে দেশের বাজারে নিয়ে এলো সাইড মাউন্টেড ফিংগারপ্রিন্ট এবং ৯০ হার্জ রিফ্রেশ রেটের সিম্ফনি জেড ৬০।
 আজ বুধবার (১২ এপ্রিল) থেকে সিম্ফনি মোবাইলের সকল আউটলেটে কার্বন ব্ল্যাক, হানি ডিউ গ্রিন, ইন্টেন্স গ্রিন এবং ফ্রস্ট ব্লু এই চারটি কালারে স্মার্টফোনটি পাওয়া যাবে অপারেটর বান্ডেল অফারসহ ৩জিবি ভ্যারিয়েন্ট ৯ হাজার ৯৯৯ টাকায় এবং ৪জিবি ভ্যারিয়েন্ট ১০৪৯৯ টাকায়। ফোনটির অপারেটিং সিস্টেমে আছে অ্যান্ড্রোয়েড ১২। ২০:৯ অ্যাসপেক্ট রেশিওর এই হ্যান্ডসেটটিতে আছে ৬.৬ ইঞ্চ ইনসেল পাঞ্চ হোল ডিসপ্লে যার রেজ্যুলেশন এইচডি প্লাস বা ৭২০*১৬০০। ১.৬ গিগাহার্জের পাওয়ারফুল এবং পাওয়ার অ্যাফিসিয়েন্ট অক্টাকোর প্রসেসর ইউনিসক টি৬০৬ এর ১২ ন্যানো মিটার চিপসেট এবং জিপিউ ৬৫০ মেগাহার্জ।   ৩ জিবি এবং ৪ জিবি র‌্যামের দুটি ভ্যারিয়েন্ট আছে হ্যান্ডসেটটির । ইন্টারনাল স্টোরেজ আছে ৬৪ জিবি যা এসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে ২৫৬ জিবি পর্যন্ত। পাওয়ারফুল চিপসেট এবং ৬৫০ মেগাহার্য জিপিউ থাকার কারণে এসফল্ট এইট, কল অব ডিউটির মতো হাই ডিমান্ডিং গেমগুলো খেলা যাবে অনায়াসে। নতুন এই স্মার্টফোনটিতে রয়েছে ২.২ অ্যাপারচারের ৫২ মেগাপিক্সেল ইউএইচডি রিয়ার ক্যামেরা যা দিয়ে তোলা যাবে মনোমুগ্ধকর এবং প্রাণবন্ত ছবি। সেলফি তোলার জন্য রয়েছে ২.০ অ্যাপারচার এর ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপ দিতে এতে আছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি যা দেবে অনায়াসে দিন পার করার নিশ্চয়তা। দুটি ন্যানো সিম ব্যবহার করা যাবে এই স্মার্টফোনটিতে। মেমোরি কার্ডের জন্য রয়েছে আলাদা স্লট। এর ফেস আনলক ফিচার মুহূর্তেই ব্যবহারকারীর মুখাবয়ব রিড করতে পারবে। রয়েছে ফিঙ্গারপ্রিন্ট, প্যাটার্ন লক ও পাসওয়ার্ড। এছাড়াও এই ফোনটির বক্সেই পাওয়া যাবে ১৮ ওয়াটের একটি ফাস্ট চার্জার যা দিয়ে ৫০ মিনিটে ৬০ শতাংশ চার্জ করা যাবে। প্রয়োজনীয় সকল সেন্সর যেমন জি সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর রয়েছে নতুন এই স্মার্টফোনটিতে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম