ঢাকা ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির

#

নিজস্ব প্রতিবেদক

০১ সেপ্টেম্বর, ২০২৬,  2:07 PM

news image

পার্বত্য চট্টগ্রামে টেকসই ও সাশ্রয়ী বিদ্যুতের সরবরাহ বাড়াতে ১৭ কোটি ৫০ লাখ ডলারের ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

এর আওতায় খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের ২৬টি দুর্গম উপজেলায় বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ ও আধুনিকায়ন করা হবে। এতে অন্তত ৮৮ হাজার নতুন পরিবার বিদ্যুৎ সেবার আওতায় আসবে।

এডিবি বলছে, এ প্রকল্প বাস্তবায়িত হলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সিস্টেম লস ও পরিচালন ব্যয় কমবে এবং গ্রিডের দক্ষতা বাড়বে। বছরে অন্তত ১৯ হাজার ৩০০ টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য নিঃসরণ এড়ানো সম্ভব হবে।

এডিবির মতে, প্রকল্পটির মাধ্যমে পার্বত্য অঞ্চলের দুর্গম জনগোষ্ঠী আরও নিরাপদ ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সুবিধা পাবে। একই সঙ্গে বাড়বে জীবিকার সুযোগ এবং নারীদের অংশগ্রহণ।

পার্বত্য অঞ্চলে প্রায় ১৮ লাখ ৪০ হাজার মানুষের বসবাস। তাদের অর্ধেকের বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত। দেশের জাতীয় পর্যায়ে বিদ্যুতায়নের হার বর্তমানে ৯৯ শতাংশ হলেও পার্বত্য অঞ্চলে গ্রিড সংযোগের হার তুলনামূলকভাবে অনেক কম।

খাগড়াছড়িতে গ্রিড সংযোগ রয়েছে মাত্র ৪৯ শতাংশ মানুষের, রাঙামাটিতে ৪৩ শতাংশ এবং বান্দরবানে ৪১ শতাংশ মানুষের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম