ঢাকা ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাবির ব্যবসা শিক্ষা অনুষদে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত ১ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু তারেক রহমান জনগণের কাছে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে সমাদৃত : রিজভী দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির শঙ্কা শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না: নুরুল হক মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়ার আইনি সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ফ্যামিলি কার্ডে ঘুরছে ভাগ্যের চাকা, সংসারে বাড়ছে নারীর অবদান হঠাৎ লকডাউন হোয়াইট হাউস ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

সারা দেশে হামের টিকাদানে নতুন তারিখ ঘোষণা

#

নিজস্ব প্রতিবেদক

০৮ এপ্রিল, ২০২৬,  9:19 PM

news image

সারা দেশে হামের টিকাদানের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (০৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশন চলাকালীন সংসদ সদস্য রুমিন ফারহানার হাম সংক্রান্ত প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি। এর আগে স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, ১২ এপ্রিল থেকে ঢাকার দুই সিটি করপোরেশন, ময়মনসিংহ ও বরিশাল সিটিতে টিকাদান কর্মসূচি শুরু হবে। এছাড়াও, ৩ মে থেকে সারাদেশে একযোগে শিশুদের টিকাদান শুরু হওয়ার কথা ছিল। সেই তারিখ ১৫ দিন এগিয়ে ২০ এপ্রিল করা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে বর্তমানে দুই কোটি ১৯ লাখ হামের টিকা মজুত রয়েছে। মজুত স্থিতিশীল থাকার কারণে সারাদেশে ভ্যাকসিন প্রদান কর্মসূচিত ১৫ দিন এগিয়ে আনা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের টিকা ব্যবস্থাপনায় অবহেলার কারণে পরিস্থিতি জটিল হয়েছে। সেই সংকট কাটিয়ে উঠছে সরকার। হামের টিকা নিয়ে কোনো সংকট নেই। বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বাংলাদেশের শিশুদের জন্য প্রয়োজনীয় টিকা সংগ্রহ করতে সক্ষম হয়েছি।’ এ সময় তিনি জানান, দুর্নীতি ও বিলম্ব এড়াতে এবার টেন্ডার ছাড়াই সরাসরি ইউনিসেফ থেকে টিকা সংগ্রহ করা হচ্ছে। সেই সঙ্গে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংকের করোনাকালীন অব্যবহৃত ফান্ড ব্যবহার করে ইউনিসেফের সহযোগীতায় সরকার দ্রুত হামের পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসছে। এছাড়াও,হাম নিয়ে অযথা আতঙ্ক না ছড়াতে এবং মৃত্যুহার নিয়েন সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। উল্লেখ্য, দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ৫ এপ্রিল থেকে ১৮ জেলার ৩০ উপজেলায় হামের টিকা কার্যক্রম শুরু হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম