ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিভিন্ন সময়ে সেনাবাহিনীর সুনাম বিনষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী দরিদ্রের ঋণে সুদ ২৭ শতাংশ ভারতে মন্দিরের প্রবেশপথে ট্রাকের ধাক্কা, নিহত ১২ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০ অপ্রতিম হত্যা: দুই-তিন দিনের মধ্যেই চার্জশিট কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিখোঁজ রয়েছেন স্ত্রী ও দুই মেয়েসহ তুহিন মুন্সীগঞ্জে নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার লালমনিরহাট সীমান্তে ১৪ জনকে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস জনগণের সহযোগিতায় পুলিশ ঘুরে দাঁড়িয়েছে: আইজিপি

সারাদেশের মানুষ পদ্মা সেতু হওয়াতে খুশি হলেও বিএনপি খুশি হয়নি: তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জুন, ২০২২,  4:12 PM

news image

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে ছোট বেলার ঈদের আনন্দ অনুভব করছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। শনিবার (২৫ জুন) সকালে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আয়োজিত সুধী সমাবেশস্থলে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ছোট বেলায় ঈদের আনন্দ যেমনটা হতো, আজ অনুভূতিটা ঠিক সে রকম। তার চেয়েও বেশি। সমস্ত ষড়যন্ত্র ছিন্ন করে শেখ হাসিনা আজ পদ্মা সেতুকে বাস্তবে রূপ দিয়েছেন। তিনি বলেন, পদ্মা সেতু বাস্তবায়িত হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তানের প্রধানমন্ত্রীও অভিনন্দন জানালেও বিএনপি অভিনন্দন জানাতে পারেনি, যা দুঃখজনক। সারাদেশের মানুষ পদ্মা সেতু হওয়াতে খুশি হলেও বিএনপি খুশি হয়নি। ড. হাছান মাহমুদ বলেন, যারা এক সময় পদ্মা সেতুর বিরোধিতা করেছিল, তারা আজ লজ্জিত। যারা একটা সময় পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করেছিল, তারাও কিন্তু আজ উল্লাসিত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম