ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিভিন্ন সময়ে সেনাবাহিনীর সুনাম বিনষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী দরিদ্রের ঋণে সুদ ২৭ শতাংশ ভারতে মন্দিরের প্রবেশপথে ট্রাকের ধাক্কা, নিহত ১২ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০ অপ্রতিম হত্যা: দুই-তিন দিনের মধ্যেই চার্জশিট কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিখোঁজ রয়েছেন স্ত্রী ও দুই মেয়েসহ তুহিন মুন্সীগঞ্জে নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার লালমনিরহাট সীমান্তে ১৪ জনকে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস জনগণের সহযোগিতায় পুলিশ ঘুরে দাঁড়িয়েছে: আইজিপি

ভারতে মন্দিরের প্রবেশপথে ট্রাকের ধাক্কা, নিহত ১২

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ অক্টোবর, ২০২৬,  11:28 AM

news image

ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা নামের একটি মন্দিরের কাছে ভক্তদের ওপর উঠে যাওয়ার পর প্রবেশপথের গেটে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। এ ঘটনায় ১২ জন নিহত ও অন্তত ২৯ জন আহত হয়েছেন।


শনিবার (১৭ অক্টোবর) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।


হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ট্রাকের ধাক্কায় মন্দিরের প্রবেশপথের ফটকের দেয়ালের একটি অংশ ধসে পড়ে। এতে বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।


গোয়ালিয়রের পুলিশ সুপার ধরমবীর যাদব জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে চালক ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। দুর্ঘটনায় আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তাঁদের গোয়ালিয়রের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তিরা গোয়ালিয়র ও আশপাশের জেলার বাসিন্দা।


পুলিশ সুপার জানান, সপ্তমী উপলক্ষে শনিবার রাতে গোয়ালিয়রসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক ভক্ত মন্দিরে সমবেত হয়েছিলেন। এ কারণে ভিড় নিয়ন্ত্রণে ওই এলাকায় ভারী যানবাহন চলাচল সীমিত করা হয়েছিল।


রাত আনুমানিক দেড়টার দিকে চিনোরের দিক থেকে ধানবোঝাই ট্রাকটি আসছিল। পুলিশ ব্যারিকেডের কাছে ট্রাকটিকে থামানোর চেষ্টা করে। তবে ঢালু পথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশের দোকান ও ভক্তদের ওপর উঠে যায়। পরে ব্যারিকেড ভেঙে মন্দিরের প্রবেশপথের ফটকে ধাক্কা দেয়।


পুলিশের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনায় প্রায় ৪১ জন ট্রাকের ধাক্কায় আহত হন। এ ছাড়া প্রসাদ বিক্রির পাঁচ থেকে ছয়টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। দেয়াল ধসে পড়ায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করেন পুলিশ ও উদ্ধারকর্মীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম