ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

সায়েন্সল্যাবে আইডিয়াল ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

#

নিজস্ব প্রতিবেদক

১০ সেপ্টেম্বর, ২০২৪,  3:31 PM

news image

আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাংবাদিকসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। বন্ধ রয়েছে সায়েন্সল্যাব এলাকায় যান চলাচল। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ঘটনার শুরু। এক শিক্ষার্থীর দেওয়া তথ্যমতে, পাভেল নামে ঢাকা কলেজের এক ছাত্রকে মারধর করেছেন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা, এমন অভিযোগে ঢাকা কলেজের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে বের হন। পরে তারা সংঘর্ষে জড়ান। পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালাচ্ছেন। ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ সামী বলেন, কী কারণে এ সংঘর্ষ তা এখনো নিশ্চিত হতে পারিনি। দুপুর থেকে দুই কলেজের ছাত্রদের সংঘর্ষ চলছে। পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা কাজ করছি। এ ঘটনা লাইভ সম্প্রচার করার সময় শিক্ষার্থীদের ছোঁড়া ইট এসে মাথায় লাগলে ফারদিন আলম নামে ঢাকা ট্রিবিউনের এক সাংবাদিক গুরুতর আহত হন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম