ঢাকা ১৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট চালু ‘উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে সরকার’ নবম পে স্কেল: বাতিল হচ্ছে সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’ বর্ষার প্রথম দিন আজ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানাল বাংলাদেশ নতুন মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী ইসলামী ব্যাংককে আরও ২৫০০ কোটি টাকা ধার দিলো কেন্দ্রীয় ব্যাংক বেনজীরের গ্রেপ্তারের খবরে যা বললেন পরীমণি

সামান্থার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন নাগা চৈতন্য

#

বিনোদন ডেস্ক

০২ ডিসেম্বর, ২০২৩,  10:59 AM

news image

নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভুর বিবাহ বিচ্ছেদ হয়েছে বছর দুয়েক হলো। তবে এখনও এই জুটির আলাদা হওয়ার কারণ নিয়ে চলে চর্চা। গণমাধ্যমকর্মীরা তাদের কাছে পেলে বিষয়টি নিয়ে প্রশ্ন করতে ছাড়েন না। তবে যত প্রশ্ন ধেয়ে আসুক না কেন, এতদিন মুখ খোলেননি নাগা। ভেবেছিলেন চুপ থাকলে ধীরে ধীরে এটা চাপা পড়ে যাবে। কিন্তু তা আর হচ্ছে না। তাই তো বাধ্য হয়ে বিবাহ বিচ্ছেদ নিয়ে জানিয়েছেন মনের কথা। সম্প্রতি মুক্তি পেয়েছে নাগা অভিনীত সিরিজ ‘ধুত’। এর প্রচারের অংশ হিসেবে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের জীবন ও কাজ নিয়ে খোলামেলা কথা বলেছেন।

আলোচনায় উঠে আসে সামান্থা প্রসঙ্গ। নাগা বলেন, ‘আমি চাই আমার ব্যক্তিগত জীবন নয়, বরং আলোচনা হোক আমার কাজ নিয়ে। দিনের শেষে কাজটাই থেকে যায়। আমি চাই দর্শক আমাকে আমার কাজ দিয়ে মনে রাখুন, অন্য কোনো কিছুর জন্য নয়।’ কথার মধ্যে সামান্থার নাম মুখে আনেননি নাগা। তবে কৌশলে নিজের অবস্থানের কথা বুঝিয়ে দিলেন অভিনেতা। চার বছরের দাম্পত্য ছিল নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভুর। এর আগে একটা লম্বা সময় একসঙ্গে বসবাস করেছেন তারা। কিন্তু ২০১৭ সালে বিয়ের পরই যেন বাড়তে থাকে জটিলতা। শেষমেশ বিয়ে ভাঙার সিদ্ধান্ত নেন দুজনে। বিয়ের চার বছরের মাথায়, অর্থাৎ ২০২১ সালে বিবাহবিচ্ছেদ হয় তাদের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম