ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

সামরিক শক্তি দেখাল পোল্যান্ড

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ আগস্ট, ২০২৩,  5:09 PM

news image

কোল্ড ওয়ারের পর সবচেয়ে বড় সামরিক প্যারেড করল পোল্যান্ড। তাদের হাতে থাকা অত্যাধুনিক অস্ত্র দেখাল তারা। পোল্যান্ডের ঘরের পাশে ইউক্রেনে যুদ্ধ চলছে। এই যুদ্ধে ইউক্রেনকে সমর্থন করছে তারা। পোল্যান্ড সীমান্তের কাছে ইউক্রেনের এলাকায় আছড়ে পড়ছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র। এই অবস্থায় মঙ্গলবার বিশাল সামরিক প্যারেড করলো পোল্যান্ড। ১৯২০ সালে ওয়ারশ যুদ্ধে জয়ের বার্ষিকীতে এই প্যারেড হলো। পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, '১৫ অগাস্ট আমরা শুধু সেই যুদ্ধে শহীদদের স্মরণই করি না, বর্তমান জওয়ানদেরও সম্মান জানাই। তারা দেশকে রক্ষা করছেন। সেই সঙ্গে আমরা আমাদের সামরিক শক্তি কতটা সেটাও বিশ্বকে জানাই।'

প্যারেডে কী ছিল?

প্রায় দুই হাজার সেনা প্যারেডে অংশ নেন। পোল্যান্ড ছাড়াও ছিলেন ন্যাটোর দেশগুলির সেনাও। সেখানে দুইশটি অস্ত্রশস্ত্র ও প্রতিরক্ষা সামগ্রী দেখানো হয়। এর মধ্যে প্রধান ছিল আমেরিকায় তৈরি আবরাম কামান, দক্ষিণ কোরিয়ায় তৈরি কে টু কামান ও কে৯ সেলফ প্রপেলড হাওইটজার, মার্কিন মোবাইল আর্টিলারি সিস্টেম, এফ১৬, এফএ৫০ জেট এবংপ্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম।  ল অ্যান্ড জাস্টিস পার্টির নেতৃত্বে পোলান্ডের দক্ষিণপন্থি সরকার এখন প্রতিরক্ষার জন্য অনেক বেশি অর্থ খরচ করছে। তারা গত দুই বছরে ট্যাংক, মিসাইল, ফাইটার জেট ও অন্য সমরাস্ত্র কিনতে এক হাজার ছয়শ কোটি ডলার খরচ করেছে। ক্ষমতাসীন দল জানিয়েছে, তারা প্রতিরক্ষাখাতে খরচ দ্বিগুণ করবে। পোল্যান্ডের প্রেসিডেন্ট ডুডা জানিয়েছেন, এটাই মানুষের অগ্রাধিকার। তাদের সুরক্ষা দিতেই তারা এই অর্থ খরচ করছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম