ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

সামরিক নজরদারিতে নতুন যুগের সূচনা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ আগস্ট, ২০২৪,  5:35 PM

news image

যুক্তরাজ্যের সামরিক বাহিনী তাদের প্রথম আর্থ-ইমেজিং স্যাটেলাইট ‘টাইকি’ মহাকাশে পাঠিয়েছে। এই স্যাটেলাইটটি যুদ্ধক্ষেত্রে সৈন্যদের অবস্থান এবং যানবাহন সনাক্তকরণে সহায়ক হবে। টাইকি স্যাটেলাইটের শক্তিশালী সেন্সরগুলো মেঘের মধ্যেও ছবি ধারণ করতে সক্ষম, পাশাপাশি রেডিও ট্রান্সমিশনের তথ্যও সংগ্রহ করতে পারে। স্যাটেলাইটটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে স্পেসএক্সের ফ্যালকন রকেটে করে মহাকাশে উৎক্ষেপণ করা হয় এবং এটি পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫০০ কিলোমিটার ওপরে প্রদক্ষিণ করছে। ইতিপূর্বে, যুক্তরাজ্যের সামরিক বাহিনী তাদের স্যাটেলাইট যোগাযোগব্যবস্থা 'স্কাইনেট' ব্যবহার করে আসছিল। তবে মহাকাশ থেকে নজরদারি ও ভূপৃষ্ঠের চিত্র পেতে তারা মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য মিত্রদের ওপর নির্ভরশীল ছিল। টাইকি স্যাটেলাইটের মাধ্যমে প্রথমবারের মতো যুক্তরাজ্য নিজস্ব ইমেজিং প্রযুক্তি ব্যবহার করবে, যা পাঁচ কিলোমিটার পর্যন্ত ভূপৃষ্ঠের ছবি তুলতে সক্ষম।  টাইকি স্যাটেলাইট পরিচালনার জন্য ১০ বছরে প্রায় ৯৭০ মিলিয়ন পাউন্ড খরচ হবে। ইউকে স্পেস কমান্ডের কমান্ডার মেজর জেনারেল পল টেডম্যান উল্লেখ করেন, ‘আমরা আমাদের মহাকাশ প্রতিরক্ষা কৌশল নির্ধারণের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে মহাকাশশক্তিতে পরিণত হতে যাচ্ছি। টাইকি দিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করলাম, যা যুক্তরাজ্যের মহাকাশশক্তি হিসেবে নতুন অধ্যায়ের সূচনা করেছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম