ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে দুই শক্তিশালী ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৪৭ মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া

সাভারে সাংবাদিকের বাসায় ডাকাতি, ২ লক্ষ টাকার মালামাল লুট

#

নিজস্ব প্রতিবেদক

২১ জুলাই, ২০২২,  5:00 PM

news image

ঢাকা জেলা সাভার উপজেলায় দৈনিক যায় যায় দিন পত্রিকার সাভার উপজেলা প্রতিনিধি সাংবাদিক আরজু মীরের বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে।  বৃহস্পতিবার (২১জুলাই ) সকাল ১১টার দিকে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজাঘাট কবরস্থানের পাশে তার নিজ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটিয়েছেন ডাকাত দলের সদস্যরা। ভুক্তভোগী সাংবাদিক আরজু মীর এ প্রতিবেদককে জানান, সকাল ১১টার দিকে তিন সদস্যের ডাকাত দল বিদ্যুৎ অফিসের লোক পরিচয় দিয়ে তার সেই নিজ বাড়িতে প্রবেশ করে। এ সময় তার স্ত্রীকে ঘরে থাকা কাপড় দিয়ে হাত পা বেঁধে আলমারিতে গচ্ছিত  রাখা নগদ ২৫ হাজার টাকা, হিরার আংটি, হিরার ২টি নাকফুল, সাংবাদিকতা পেশায় সংবাদ সংগ্রহ কাজের ব্যবহৃত একটি ল্যাপটপ, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র লুট করে দ্রুত পালিয়ে যায়। পরে চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে হাত পা বাধা অবস্থায় তার স্ত্রীকে উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাভার মডেল থানা পুলিশ। এ ব্যাপারে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সাভার মডেল থানায় একটি ডাকাতি মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম