ঢাকা ২৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন ফুটবল দলকে ডিএনসিসি পক্ষথেকে সংবর্ধনা এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ অব্যবহৃত ২০০ ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী দেশের জনগণকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র দেখাল ইরান ১৪ জেলায় বইছে তাপপ্রবাহ, অব্যাহত থাকার আভাস প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার বোরো মৌসুমের ধান-চাল-গমের সংগ্রহ মূল্য নির্ধারণ

সাভারে বাস ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ আহত ২ জন

#

নিজস্ব প্রতিবেদক

০৩ ডিসেম্বর, ২০২৪,  12:07 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ সাভারের বলিয়ারপুর এলাকায় প্রাইভেটকারের সাথে দূরপাল্লার যাত্রীবাহী বাসের সংঘর্ষে প্রাইভেটকারের চালকসহ তিন জন মারা নিহত হয়েছ। এঘটনায় গুরুতর আহত হয়েছেন প্রাইভেটকারের আরও দুই যাত্রী। তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল হাসপাতাল ও ঢাকার ইবনেসিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) বিকেলে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকার এসএন সিএনজি এন্ড এলপিজি ফিলিং স্টেশনের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সাভারের নগরকুন্ডা এলাকার ইব্রাহিম, বলিয়ারপুরের সাবেক মেম্বার নাজিম উদ্দীন ও একই এলাকার আব্দুল আলেকের ছেলে মজিবুর। মজিবুর রহমান নিজের গাড়ি নিজেই চালাচ্ছিলেন। আহত দুজন হলেন- শাহাবুদ্দিন ও আব্দুল জলিল। নিহত মজিবুর রহমানের ভাগিনা হাকীম কোম্পানি বলেন, মজিবুর মামাসহ গাড়িতে ৫ জন ছিল। তারা প্রাইভেটকারে সাভারের দিকে যাচ্ছিলেন। ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় ঢাকামুখী লেন থেকে সাভারমুখী লেনে ইউটার্ন নেয়ার সময় আরিচামুখী সি-লাইন পরিবহনের একটি দূরপাল্লার বাস দ্রুতগতিতে প্রাইভেটকারটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় প্রাইভেটকারটিতে থাকা পাঁচজনের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় অন্য দুজনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল ও অপরজনকে ঢাকার ইবনেসিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক। নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছে স্বজনরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম