ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

সাভারে তেলের লড়ি উলটে ৫টি গড়ি পুড়ে ছাই, ৩জন দগ্ধ, ১ জনের মৃত্যু

#

০২ এপ্রিল, ২০২৪,  6:46 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ  মঙ্গলবার (২ এপ্রিল) সকালে সাভার ঢাকা আরিচা মহাসড়কের হেমায়েতপুরের জোরপুল এলাকায় তেলের লড়ি উলটে পড়ে আগুন ধরে যায় পাশাপাশি আরো পাচটি গাড়ি পুড়েযায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন, এ ঘটনা অন্তত তিনজন দগ্ধ হয়েছে ১ জন মারা গেছে বলে যানাযায় স্থানীয় সূত্রে জানা যায়, সকাল পৌনে ছয়টার দিকে জোরপুল এলাকায় তেলবাহী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা দিয়ে উল্টে যায়। পরে সেটিতে আগুন ধরে যায়। এ সময় আশপাশে থাকা চারটি ট্রাক ও একটি প্রাইভেটকারেও আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।  এই ঘটনায় ইকবাল নামে একজন মারা যায়। তার বাড়ি যশোরের চৌগাছা উপজেলায়। তিনি সিমেন্টের ট্রাকে কাজ করতেন। আর দগ্ধ হয়েছেন অন্তত তিনজন। তাদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তির জন্য পাঠানো হয়েছে। তাদের নামপরিচয় জানা যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার হাইওয়ে থানার ইনচার্জ মো. বাবুল ঢাকা  জানান, সকালে হেমায়েতপুরের জোরপুল এলাকায় একটি তেলের লরি উল্টে আগুন ধরে গেলে চারটি ট্রাক ও একই প্রাইভেটকার পুড়ে যায়। এতে একজন নিহত হয়েছেন। এই ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করতে সক্ষম হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম