ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন না যারা আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ হাইতিতে সশস্ত্র গ্যাংয়ের হামলায় নিহত অন্তত ৪৭

সাভারে জমি সংক্রান্ত জেরে পাল্টাপাল্টি অভিযোগ

#

নিজস্ব প্রতিবেদক

০২ সেপ্টেম্বর, ২০২৩,  2:34 PM

news image

সাভারে অর্ধকোটি টাকার জমি নিয়ে দু’পক্ষের মধ্যে সৃষ্টি হয়েছে চরম উত্তেজনা।এতে সাভার মডেল থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে উভয় পক্ষ। শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ পাল্টাপাল্টি অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লা আড়াই শতাংশ জমিতে  সাবেক পৌর কমিশনার ও সাভার পৌর কৃষক লীগের সভাপতি আয়নাল হক গেদু’র ছেলে রাজিব ক্রয়কৃত জমি দাবি করে সাইনবোর্ড টাঙাতে গেলে উভয় পক্ষের মধ্যে এ দ্বন্দের সৃষ্টি হয়। এ ঘটনায় সাবেক কমিশনার আয়নাল হক গেন্দু জানান, ‘আমার পাশে ওই জমিটি। ৫ শতাংশ জমির মধ্যে  আড়াই শতাংশ জমি ২০০৭ সালে বিক্রি করে একই মালিক। আর আমার ছেলে সেই মালিকের কাছ থেকে আড়াই শতাংশ জমি ক্রয় করেছে। কিন্তু এখন যে জমি বিক্রি করেছে তার ছেলে তাদের পারিবারিক বিরোধ নিয়ে আমাদের জমি দখলে বাঁধা সৃষ্টি করছে’-বলে দুঃখ প্রকাশ করেন। অন্যদিকে ওই বাড়িতে বসবাসরত  ইভান আহমেদ আসাদ জানান,‘আমি জন্মলগ্ন থেকেই এই বাড়িতে আছি। হঠাৎ করেই  আমাদের জমি দখলের চেষ্টা ও আমাদের উপর হামলা করেছে। জমি নিয়ে একটু ঝামেলা ছিল। যেটা নিয়ে মামলা চলমান রয়েছে। এছাড়াও সাভার মডেল থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। জমিটির বর্তমান মালিক দাবি করে  রাজিব বলেন, ‘আমাদের কাছে পূর্বের মালিকার জমির দলিল রয়েছে। এরআগে যার নামে জমি ছিল তার কাছ থেকে আমি আড়াই শতাংশ জমি ক্রয় করে নিয়েছি।মূলত যে নারীর কাছ থেকে জমিটি ক্রয় করেছি তার স্বামী তাকে জমিটি লিখে দিয়েছিল। কিন্তু তার ছেলে ঝামেলা করছে ও আমাদের দখল বুঝিয়ে দিচ্ছে না বলে জানান। তবে ইভান আহমেদ আসাদের চাচা ইউসুফ আলী চুন্নু জানান,‘এটা পারিবারিক ঝামেলা। তবে এটা নিয়ে একটি মামলা চলমান রয়েছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আদালতের রায় যে দিকে যাবে আমরা মেনে নিবো বলে জানান তিনি। এবিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, অভিযোগের উপর ভিত্তি করে তদন্ত করা হচ্ছে। এঘটনায় উভয় পক্ষেই অভিযোগ করেছে বলে জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম