ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাভারে গ্যাসের দাবিতে তিতাস কার্যালয় ঘেরাও

#

নিজস্ব প্রতিবেদক

১৩ আগস্ট, ২০২৩,  8:43 PM

news image

পাইপলাইনে গ্যাসের চাপ এবং নিরবচ্ছিন্ন সরবরাহ না থাকায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাভার আঞ্চলিক কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন গ্রাহকরা। গ্যাস সংকটের স্থায়ী সমাধানের দাবিতে রোববার (১৩ আগস্ট) দুপুরে তেঁতুলঝোড়া ইউনিয়ন ১নং ওয়ার্ড এলাকার বাসিন্দারা এ বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা বলেন, গ্যাস ব্যবহার না করেও আমাদের প্রতি মাসে বিল দিতে হচ্ছে। গ্যাস লাইনে ত্রুটি রয়েছে। কিন্তু তিতাস গ্যাস কতৃপক্ষ সমস্যা সমাধান করছে না।  তেঁতুলঝোড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড এলাকার পানপাড়া, নয়াপাড়া, দত্তপাড়া, ভাওয়ালিয়া, কুটিবাড়ি, মাঝিপাড়া, কৃষ্ণনগর গ্রামের চার শতাধিক বাড়িতে আমরা রান্না করতে গ্যাস পাই না। দীর্ঘদিন ধরে বিরতিহীনভাবে গ্যাস সরবরাহ না থাকায় আমাদের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। ভুক্তভোগী আব্দুল বারেক, রেজাউল মাস্টার, আলম মিয়া, মাসুদ রানা মিন্টু ও আক্তার হোসেন জানায়, বারবার অভিযোগ করেও গ্যাস সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় বাধ্য হয়ে আজ তিতাস গ্যাস অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেছে। এ সময় বিক্ষোভকারীরা সাতদিনের আলটিমেটাম দেন এবং সাতদিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে তারা আবারও তিতাস গ্যাস অফিস ঘেরাও করার ঘোষনা দেন। এ সময প্রতিষ্ঠানটির উপমহাব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব বিক্ষোভকারীদের সাতদিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাসে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম