ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

সাভারে এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার

#

১২ নভেম্বর, ২০২৪,  9:08 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ সাভারে শান্তনা (৩৫) নামে এক নারী পোশাক শ্রমিকের চার টুকরো মরদেহ উদ্ধার করেছে সাভার থানা পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তার স্বামীকে আটক করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকার সেতু নার্সারির ভেতর থেকে ওই নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। পরে ভোরে মোবাইল ফোন ট্রাকিংয়ের মাধ্যমে নিহতের স্বামী নয়নকে আটক করেছে  পুলিশ। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ওয়াজেদ। নিহত শান্তনার (৩৫) গ্রামের বাড়ি ধামরাই উপজেলার বালিয়া এলাকায়। সাভারে একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন তিনি। তার স্বামী নয়নের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুরে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী। পুলিশ জানায়, রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া মহল্লায় সেতু নার্সারিতে মালিরা গাছে পানি দিতে যায়। তখন হঠাৎ মাথা ও দুই হাত বিচ্ছিন্ন এক তরুণীর মরদেহ দেখতে পেয়ে সাভার মডেল থানা পুলিশকে খবর দেন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে আশপাশে খোঁজাখুঁজি করে প্রায় ১৫০ গজ দূরে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় কাটা মাথা ও হাত উদ্ধার করে। সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ওয়াজেদ বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে তার স্বামীকে আটক করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম