ঢাকা ২৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন ফুটবল দলকে ডিএনসিসি পক্ষথেকে সংবর্ধনা এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ অব্যবহৃত ২০০ ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী দেশের জনগণকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র দেখাল ইরান ১৪ জেলায় বইছে তাপপ্রবাহ, অব্যাহত থাকার আভাস প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার বোরো মৌসুমের ধান-চাল-গমের সংগ্রহ মূল্য নির্ধারণ

সাভারে ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেফতার

#

১৪ মে, ২০২৪,  5:01 PM

news image

ফয়জুল ইসলামঃ ঢাকার সাভারে অভিযান চালিয়ে তিনশ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে আব্দুল হামিদ নামে একজন ইউনিয়ন যুবলীগ নেতা বলে জানা গেছে। সোমবার রাতে বিরুলিয়া ইউনিয়নের খনিজনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় । আটক আব্দুল হামিদ (৪০) বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং একই ইউনিয়নের কালিয়াকৈর এলাকার আব্দুল ওহাবের ছেলে। গ্রেফতার পপি আক্তার (২০) নামে আরেকজন একই ইউনিয়নের খনিজনগর এলাকার পলতাক মাদক কারবারি মো. স্বপনের স্ত্রী।  পুলিশ ও স্থানীয়রা জানায়, সাভার পৌর এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী স্বপন সেখান থেকে বিরুলিয়ার খনিজনগর এলাকায় চলে এসে যুবলীগ নেতা হামিদের ছত্রছায়ায় তার মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। এছাড়াও ওই যুবলীগ নেতা বেশ কিছু দিন ঝুট ব্যবসা দখলের জন্য এলাকায় ত্রাস সৃষ্টি করেছে। ২০১৫ সালে অস্ত্রসহ এই যুবলীগ নেতা র‌্যাবের হাতে গ্রেফতার হয়ে কারাবাস করেছে।  ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন বিপ্লব বলেন, আজ গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী স্বপনের বাড়িতে অভিযান চালিয়ে তিনশ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় মাদক কারবারি স্বপন পালিয়ে গেলেও তার সহযোগী স্ত্রী ও হামিদ নামে দুইজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। এঘটনায় পলাতক স্বপনসহ আটকদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক জি এস মিজান বলেন, মাদক কারবারে সংশ্লিষ্টতা রাষ্ট্র বিরোধী কাজ। তবে যুবলীগ নেতা হামিদের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম