ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৫

#

নিজস্ব প্রতিবেদক

১১ জুন, ২০২৬,  1:51 PM

news image

নারায়ণগঞ্জে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের চারজনসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) সকালে মদনপুরের চানপুর এলাকায় আক্তার হোসেনের বাড়ির একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন— আহমদ মান্নান (৫০), তার স্ত্রী সুলতানা আক্তার (৪২), ছেলে সিয়াম (১৯), মেয়ে মিম (৯) ও অন্য পরিবারের এক শিশু হযরত আলী (৮)। বর্তমানে তারা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন। স্থানীয়রা জানান, সকালে রান্না করার জন্য চুলায় দিয়াশলাইয়ের আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো ফ্ল্যাটে। কোনো কিছু বুঝার আগেই দগ্ধ হন ৫ জন। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকায় নিয়ে যায়। তারা আরও জানান, সিলিন্ডারের পাইপ লিকেজ থাকায় আগে থেকেই গ্যাস জমা হয়েছিলো। চুলায় আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে রান্না ঘর হয়ে সারা ফ্ল্যাটে আগুন ছড়িয়ে পড়ে। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক শাওন বিন রহমান জানান, ৫ জনের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। পাঁচজনের মধ্যে সুলতানার শরীর ৯০ শতাংশ, সিয়ামের ৭৭, মিমের ৪১, মান্নানের ৩০ ও হযরত আলীর ৮ শতাংশ দগ্ধ হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম