ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

সাভারে আবাসিক হোটেল থেকে ২৩ নারী সহ আটক ৪০

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জুলাই, ২০২৪,  9:11 PM

news image

ফয়জুল ইসলামঃ সাভারে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকালাপে লিপ্ত থাকার অভিযোগে ৪০ জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। উপজেলার আমিনবাজার ইউনিয়নের মানিকনগর এলাকায় হোটেল গ্রীন আবাসিক ফ্রেশে স্থানীয় গ্রামবাসির অভিযোগের ভিত্তিত্বে সেখানে অভিযোগকারী ও পুলিশকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করেন আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রকিব আহমেদ। এসময় অসামাজিক কার্যকালাপে লিপ্ত থাকার অভিযোগে ১৮ জন তরুণী ও ২২ জন যুবককে আটক করা হয়। পরে তাদের আমিনবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। এসময় অভিযানের খবর পেয়ে বেশ কয়েকজন পালিয়ে যায়। স্থানীয় গ্রামবাসী বলছে,দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি চক্র কিছু ব্যক্তিকে ম্যানেজ করে অবৈধ ভাবে দেহ ব্যবসা পরিচালনা করে আসছিলো হোটেলে। এতে করে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছিলো। সেই সাথে হোটেলটি মাদক সেবীদের আড্ডায় পরিণত হয়েছিলো। পরে আজ সেখানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় অভিযানের খবর পেয়ে হোটেল ভবন মালিক আজিজুর রহমান পালিয়ে যায়। হোটেলে অভিযানের খবর পেয়ে উৎসুক জনতা সেখানে ভীড় জমায়। আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্য এস আই হারুনুর রশিদ বলেন,আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম