ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি ফের রিমান্ডে

#

নিজস্ব প্রতিবেদক

২৯ সেপ্টেম্বর, ২০২৪,  3:02 PM

news image

বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আশুলিয়া এলাকায় কারখানার মেকানিক্যাল হেলপার আশরাফুল ইসলাম হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মুদ্দাসির খান জ্যোতির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার আদালতে হাজির করে জ্যোতির সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুল ইসলামের আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। শেখ হাসিনা সরকারের পতনের দিন ৫ আগস্ট বিকাল ৩টা ১০ মিনিটে আশুলিয়ার বাইপাইল এলাকায় ২ থেকে ৩ হাজার ছাত্র জনতা আন্দোলন করতে থাকে। এসময় আসামিদের নির্দেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা হঠাৎ দেশীয় অস্ত্র দিয়ে হামলা ও আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণ করতে থাকে। একপর্যায়ে আশরাফুল ইসলাম পালাতে গিয়েও তাদের আক্রমণের মুখে পড়ে নিহত হন। এ ঘটনায় গত ২২ সেপ্টেম্বর ঢাকা ১৯ আসনের সাবেক এমপি সাইফুল ইসলামকে প্রধান আসামি করে ৪১ জনের নামে মামলা দায়ের করেন নিহতের ভাই নাসির উদ্দিন। এ মামলায় জ্যোতি ২ নম্বর এজাহারনামীয় আসামি। গত ১৩ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে জ্যোতিকে গ্রেফতার করে ঢাকা জেলা পুলিশ। পরে আশুলিয়া থানার হত্যাচেষ্টার অভিযোগে করা এক মামলায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম