ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

সাবেক স্ত্রীসহ ছয় জনকে গুলি করে হত্যা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ ফেব্রুয়ারি, ২০২৩,  12:14 PM

news image

সাবেক স্ত্রীসহ ছয়জনকে গুলি করে হত্যা করেছেন এক ব্যক্তি। এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের একটি ছোট শহরে। তিনটি বন্দুক দিয়ে তিনি এই হত্যাকাণ্ড চালান বলে জানিয়েছে পুলিশ। খবর বিবিসি’র। জানা গেছে, একটি দোকান ও দু’টি বাড়িতে হামলা চালান সন্দেহভাজন ব্যক্তি। এতে ওই ব্যক্তিরা মারা যান। আরকাবুটলায় এই হামলার ঘটনা ঘটেছে। সেখানে ৩০০-র কম মানুষ বাস করে। পুলিশ এ ঘটনায় ৫২ বছর বয়সী স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে। তাকে কাউন্টি জেলে রাখা হয়েছে বলেও জানিয়েছে স্থানীয় মিডিয়া। তবে কেন এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়।

মিসিসিপি’র গভর্নর টেট রিভস বলেছেন, সন্দেহভাজন ব্যক্তি একাই এই হত্যাকাণ্ড চালিয়েছেন বলে তাদের বিশ্বাস। শেরিফ ব্রাড ল্যান্স বলেছেন, একটি পেট্রোল স্টেশনের দোকানে ঢুকে একজনকে গুলি করে হত্যা করেন ওই ব্যক্তি। তার সঙ্গে হামলাকারীর কোনো সম্পর্ক নেই। সিএনএন জানিয়েছে, এরপর কাছেই একটি বাড়িতে গিয়ে গুলি চালান ওই ব্যক্তি। সেখানে তার সাবেক স্ত্রী থাকতেন। কিন্তু তার সাবেক স্ত্রীর সঙ্গীকে গুলি করেননি সন্দেহভাজন ব্যক্তি। তদন্তকারীরা জানিয়েছেন, এরপর নিজের বাড়ির কাছে গাড়ি চালিয়ে গিয়ে একজন পুরুষ ও একজন নারীকে হত্যা করেন সন্দেহভাজন ব্যক্তি। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ওই ব্যক্তি সন্দেহভাজন হামলাকারীর সৎবাবা হয়ে থাকতে পারে। এরপর আরও দু’জনকে গুলি করেন ওই ব্যক্তি। শেরিফ ল্যান্স বলেন, পরে একটি নির্মাণাধীন সাইটে গিয়ে গুলি চালান সন্দেহভাজন ব্যক্তি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম