ঢাকা ১৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল দুজনের ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা ফুলবাড়িয়ায় আজ থেকে ঢুকবে না আন্তঃজেলা বাস পে-স্কেলের সুপারিশ ২-৩ সভাতেই চূড়ান্ত হচ্ছে, মূল বেতন বাড়ছে ১০০ শতাংশ সৌদি আরবে ১.৯৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র ইরানে দফায় দফায় মার্কিন হামলা, পাল্টা প্রতিরোধে তেহরান দুপুরের মধ্যে ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত দেশের রপ্তানির ১৭.৫১ শতাংশ এসেছে বেপজা থেকে বিশ্বে ফের অস্থির তেলের দাম, বিপিসির বড় লোকসানের শঙ্কা

সাবেক কমিশনারদের নিয়ে বৈঠকে সিইসি

#

নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর, ২০২২,  12:47 PM

news image

বন্ধ ঘোষিত গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচন নিয়ে সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ও সচিবদের সঙ্গে বৈঠকে বসেছে বর্তমান সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। বুধবার (১৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে বেলা ১১টার দিকে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সাবেক তিন সিইসি আব্দুর রউফ, কে এম নূরুল হুদা, কাজী রকিব উদ্দীন আহমদ এবং তিন কমিশনার এম সাখাওয়াত হোসেন, রফিকুল ইসলাম, কবিতা খানমসহ ১৩ জন অংশ নিয়েছেন। বৈঠকে অন্যদের মধ্যে রয়েছেন- সাবেক ইসি সচিব মোহাম্মদ সাদিক, মোহাম্মদ আবদুল্লাহ, সিরাজুল ইসলাম, হেলাল উদ্দীন আহমেদ এবং ইসির সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী ও মোখলেছুর রহমান। সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে বৈঠকে বর্তমান নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, আনিছুর রহমান, মো. আলমগীর উপস্থিত রয়েছেন। অন্য নির্বাচন কমিশনার আহসান হাবির বর্তমানে দেশের বাইরে রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম