ঢাকা ১৩ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর নির্দেশে সড়ছে ঢাকা-আরিচা মহাসড়কের বর্জ্যের ভাগাড় জনগনের সেবা করে আমরা মন জয় করবো, জনগনের পাশে দাঁড়াবো : আমান উল্লাহ আমান বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী সিলেট সীমান্তে ভারতীয় নাগরিকের গুলিতে বাংলাদেশি যুবক নিহত গ্যাস লাইন মেরামতের সময় অগ্নিকাণ্ডে দগ্ধ ৩ ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা বিশেষ মহলের স্বার্থে আমাকে গ্রেফতার করা হয়েছিল: পরীমণি সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

বৃষ্টি কবে হবে জানাল আবহাওয়া অধিদপ্তর

#

নিজস্ব প্রতিবেদক

১৬ মে, ২০২৪,  1:56 PM

news image

সারাদেশে চলমান মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।এছাড়া আগামী ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে। তবে দুদিন পর আগামী শনিবার ঢাকাসহ দেশের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টি হতে পারে। আজ বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরে প্রকাশিত আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।  এতে বলা হয়, আগামী ২৪ ঘণ্টা সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে গরমে অস্বস্তি আরও বাড়তে পারে। আবহাওয়াবিদ ওমর ফারুকের সই করা ওই বার্তায় বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে যে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছ তা অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তাপপ্রবাহ চলমান থাকা অবস্থায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তিনি বলেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে তাপপ্রবাহ শেষে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা রয়েছে। তখন দিন ও রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে। গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলেও জানিয়েছেন তিনি। এদিকে, আগামী শনিবার ঢাকাসহ দেশের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হতে পারে। সে সময় ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির কারণে ওই দিন চলমান তাপপ্রবাহ পরিস্থিতি দেশের উত্তর ও উত্তরপূর্বাঞ্চলের কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম