ঢাকা ২২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
আগাম বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটার নির্দেশ পাউবোর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি, বাড়ল ছুটি অব্যবহৃত মোবাইল ডেটার মেয়াদ আনলিমিটেড করার ব্যবস্থা নেয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ব ধরিত্রী দিবস আজ উন্নয়ন বাজেটে বেজায় ফাঁক রামেকে কর্মবিরতির পর কাজে ফিরলেন ইন্টার্ন চিকিৎসকরা যুদ্ধবিরতি বাড়লেও বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী তেলের দাম প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত বাস ভাড়া বেশি আদায় করা যাবে না: মালিক সমিতি গাইবান্ধায় এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ৬৫০, বহিস্কার ১ নাটকীয় জয়ে ফাইনালে ইন্টার মিলান

সাবেক এমপি শাহীন চাকলাদারকে ৪ বছরের কারাদণ্ড

#

নিজস্ব প্রতিনিধি

২২ জানুয়ারি, ২০২৫,  3:11 PM

news image

যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ৪ (চার) বছর সশ্রম কারাদণ্ড ও ২০,০০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ৪ (চার) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। এছাড়াও ৩৮ লাখ টাকা সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করেছে আদালত। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে যশোর স্পেশাল জজ আদালতের বিচারক কে এম নুরুল ইসলাম এই রায় দেন। ৫ আগস্টের পর থেকে এখনও আত্মগোপনে রয়েছে শাহীন চাকলাদার। এর আগে (১৬ অক্টোবর) শাহীন চাকলাদার, তার স্ত্রী ফারহানা জাহান মালা, দুই মেয়ে সামিয়া জাহান অন্তরা ও মাঈসা জাহান অহনা এবং ছেলে জাবীর চাকলাদারের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রদান করে আদালত। শাহিন চাকলাদারের বিরুদ্ধে টেন্ডারবাজি, সন্ত্রাসী কার্যকলাপ, ক্ষমতার অপব্যবহার, নানা অনিয়ম দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে শত শত কোটি টাকা জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ মামলা করেছিল দুদক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম