ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ খুব স্বল্প সময়ের মধ্যে লোডশেডিং কমে আসবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা রানা প্লাজা ভবন নির্মাণে দুর্নীতি, সোহেল রানাসহ ৮ জনের রায় আজ অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরলেন হেড-মার্শ, বাদ লাবুশেন বিএনপি ওয়াদা ও জনগণের কাছে অঙ্গীকার রক্ষাকারী দল : রিজভী দুই ঘণ্টা পর সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল স্বাভাবিক রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২

সাবেক এমপি আফজাল হোসেন গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

২৪ মার্চ, ২০২৫,  8:57 PM

news image

কিশোরগঞ্জ-৫ আসনের (বাজিতপুর) সাবেক এমপি আফজাল হোসেনকে মেহেরপুর শহর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ মার্চ) ভোরে মেহেরপুর শহরের তাহের ক্লিনিক পাড়ার মামুন হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আফজাল সুজের মালিক। তাকে আশ্রয়দাতা মামুন আফজাল সু কোম্পানির কর্মচারী। এ সময় মামুন হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। মামুন হোসেন আফজাল সু কোম্পানির কর্মচারী ও তাহের ক্লিনিক পাড়ার বাসিন্দা। তথ্য প্রযুক্তি ব্যবহার করে সাবেক এই এমপির অবস্থান শনাক্ত করে পুলিশ। আফজাল হোসেনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি মেজবা উদ্দিন বলেন, কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি টিম মেহেরপুরের উদ্দেশে রওনা দিয়েছে। বিকেল নাগাদ পুলিশের টিম মেহেরপুর পৌঁছালে তাদের হাতে সোপর্দ করা হবে আফজাল হোসেনকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম