ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

সাবেক আফগান নারী এমপিকে গুলি করে হত্যা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ জানুয়ারি, ২০২৩,  10:38 AM

news image

আফগানিস্তানে দেহরক্ষীসহ সাবেক এক নারী এমপিকে গুলি করে হত্যা করা হয়েছে। রোববার (১৫ জানুয়ারি) ভোরে দেশটির রাজধানী কাবুলে এ ঘটনা ঘটে। আলজাজিরার তথ্যমতে, সাবেক এমপি মুরসাল নাবিজাদা (৩২) ও তার এক দেহরক্ষীকে নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয়। হামলায় নাবিজাদার ভাই ও দ্বিতীয় দেহরক্ষী আহত হয়েছেন। তবে, কী কারণে তাদের হত্যা বা কারা হত্যা করেছে, সে বিষয়ে এখনও জানা যায়নি। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। ২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতা দখলের পর যে কয়েকজন এমপি আফগানিস্তানে অবস্থান করছিলেন তাদের মধ্যে নাবিজাদা একজন। উল্লেখ্য, ২০১৯ সালে কাবুলের এমপি নির্বাচিত হয়েছিলেন নাবিজাদা। তিনি পার্লামেন্টের প্রতিরক্ষা কমিশনের সদস্য ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম