ঢাকা ০১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা কর্মজীবনে যেন প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তাহসিফ সাউরি হত্যা মামলায় ‘বান্ধবী’ দিশা গ্রেফতার পোশাকশ্রমিকদের সঙ্গে মিশে আ.লীগ-ছাত্রলীগের নাশকতা, গ্রেফতার ১১ সাপাহারে জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে তিনজন একসঙ্গে কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দিলো পোশাকশ্রমিকরা সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু : শাহে আলম আগামী গ্রীষ্মে সোলার বিদ্যুতে কমবে লোডশেডিং: জ্বালানিমন্ত্রী

সাপাহার প্রেসক্লাবে সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সোহেল

#

০৯ সেপ্টেম্বর, ২০২৩,  10:12 PM

news image

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার প্রেসক্লাবে বিনাপ্রতিদ্বন্দিতায় জাহাঙ্গীর আলম মানিক (দৈনিক ভোরের ডাক ও ডেইলি আবজারবার) সভাপতি ও সোহেল চৌধুরী রানা (দৈনিক নয়া শতাব্দী, উপচার ও জুমবাংলা) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টায় সাপাহার প্রেসক্লাবের এডহক কমিটির আহ্বায়ক আব্দুর রহিমের সভাপতিত্বে কমিটি গঠন বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহনের সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় দুইটি পদের বিপরীতে সভাপতি পদে আবুল হোসেন ও জাহাঙ্গীর আলম মানিক দুইজন এবং সাধারণ সম্পাদক পদে ছাদেক উদ্দীদ ও সোহেল চৌধুরী রানা দুইজন প্রতিদ্বন্দি প্রতিদ্বন্দিতা করার বিষয়টি উত্থাপন করেন। সভায় উপস্থিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে দুইটি পদের প্রার্থীদের মধ্যে সমজতা হলে বিনাপ্রতিদ্বন্দিতায় সভাপতি পদে জাহাঙ্গীর আলম মানিক এবং সাধারণ সম্পাদক পদে সোহেল চৌধুরী রানা নির্বাচিত ঘোষণা করা হয়। এবং সভায় আরও সিদ্ধান্ত হয় নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। এসময় নির্বাচন পরিচালনার এডহক কমিটির আহ্বায়ক আব্দুর রহিম, যুগ্ম-আহ্বায়ক মরিয়ম বেগম সহ ৩১ সদস্যের মধ্যে ২৫ জন সদস্য উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম