ঢাকা ১৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

সাপাহার জিরো পয়েন্টে যানজট নিরসনে টাস্কফোর্সের অভিযান

#

১২ জুন, ২০২৫,  4:00 AM

news image

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : সাপাহারে আসন্ন আমের মোকাম ও ব্যবস্যাকে সামনে রেখে যান জট নিরসনে দফা দফায় মিটিং করে বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ টার্সফোর্স অভিযান পরিচালনা করে রাস্তার দু’ধারে ফুটপাত দখল করে বসা সকল ধরনের ব্যবাসা প্রতিষ্ঠানকে রেড এলার্ড প্রদর্শন করে সরিয়ে দেয়া হয়েছে। পরবর্তীতে আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুশিয়ারি প্রদান করা হয়েছে। চলমান টার্সফোর্স অভিযান পরিচালনায় সাপাহার উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিট্রেট মো. সেলিম রেজা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার লে. এন্ড রিয়াদ হোসেন, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার কর্মকর্তা ডা. মো. আরিফুজ্জামানসহ পুলিশ ও সেনাবাহিনীর সদস্য উপস্থিত ছিলেন। আমের মৌসুমে যান জট নিরসনে আগাম অভিযান পরিচালনায় সাপাহারবাসী টার্সফোর্সকে স্বাগত জানিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম