ঢাকা ২১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু ‘ফুয়েল পাস’ অ্যাপে তেল মিলবে আরও ১৯ জেলায় জাপানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি সৌদি আরবে বসবাস করা ২২০০০ রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল চালু করা হবে : বাণিজ্যমন্ত্রী হামের টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার: প্রতিমন্ত্রী টুকু আলোচনা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিল ইরান এসএসসি পরীক্ষা ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী সাপাহারে মাদ্রাসা ছাত্রকে বেধড়ক পিটালেন শিক্ষক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারলে মব ভায়োলেন্স দূর হবে: প্রধানমন্ত্রী

সাপাহারে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

#

নিজস্ব প্রতিনিধি

১৪ জুন, ২০২২,  4:39 PM

news image

নওগাঁর সাপাহারে তিনদিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে  উপজেলা কৃষি সম্প্রসারণ  অধিদফতরের   উদ্যোগে এবং আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগে কৃষি  উন্নয়ন প্রকল্পের  আওতায় আয়োজিত ওই মেলার উদ্বোধনী উপলক্ষে আধুনিক কৃষি প্রযুক্তির স্টল পরিদর্শন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায়  উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার আব্দুল‌্যাহ আল মামু‌নের সভাপ‌তি‌ত্বে  প্রধান অ‌তিথী হি‌সেবে উপ‌স্হিত ছি‌লেন উপ‌জেলা প‌রিষদ চেয়ারম‌্যান আলহাজ্ব শাহ্জাহান হো‌সেন মন্ডল। এসময়  কৃ‌ষি সম্প্রসারণ অ‌ফিসার ম‌নিরুজ্জামান টকির সঞ্চালনায় বি‌শেষ অ‌তিথী হি‌সেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, সাপাহার থানা অফিসার ইনচার্জ ওসি তা‌রেকুর রহমান সরকার,উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিসার কৃ‌ষিবিদ শাপলা খাতুন, সা‌বেক মু‌ক্তি‌যোদ্ধা কমান্ডার ওমর আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী খাদিজা খাতুন, বিআরডিবি কর্মকর্তা আলমগীর হোসেন, উদ্ভিদ বিষয়ক উপসহকারী কর্মকর্তা আতাউর রহমান সেলিম, সাপাহার উপজেলা আওয়ামী লী‌গের সাধারন সম্পাদক মাসুদ রেজা সারোয়ার প্রমুখ। এ সময় উপ‌জেলার সকল দপ্ত‌রের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী, কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপ‌স্থিত ছি‌লেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম