ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন জাতীয় ক্যানসার ইনস্টিটিউট ৭০০ শয্যায় উন্নীত পুলিশের ছয় শীর্ষ পদে রদবদল কসোভোর সাবেক প্রেসিডেন্টের ২৫ বছরের কারাদণ্ড আজ যে দামে মিলবে সোনা-রুপার গহনা টিসিবি কার্ড থেকে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

সাপাহারে অসহায় ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

#

১৭ জানুয়ারি, ২০২৪,  6:20 PM

news image

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার দক্ষিন খোট্টাপাড়ায় অসহায় ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলার দক্ষিন খোট্টাপাড়া সমাজসেবা যুব সংঘের আয়োজনে মঙ্গলবার বিকেলে ৫০ জন অসহায় ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আনোয়ারুল ইসলাম। এতে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুস সবুর। এ সময় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মানিক, খোট্টাপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নখাই চন্দ্র বর্মন,  ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান, দক্ষিন খোট্টাপাড়া সমাজসেবা যুব সংঘের সাধারন সম্পাদক রায়হান প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম