ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

সানি লিওন ইস্যুতে ইসলামী ঐক্যজোটের হুশিয়ারি

#

১৩ মার্চ, ২০২২,  5:18 PM

news image

বলিউড তারকা সানি লিওন ঢাকায় আসার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ঐক্যজোট। অবিলম্বে তাকে নিজ দেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে সংগঠনটি। সানি লিওনের অবস্থান কোন ভাবেই সহ্য করাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। শনিবার (১২ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মুফতি ফয়জুল্লাহ হুশিয়ারি উচ্চারণ করেন। বিবৃতিতে তারা বলেন, ‘শুক্রবার (১১ মার্চ) সরকারের একজন মন্ত্রী গণমাধ্যমকে জানিয়েছিলেন- তথ্য গোপন করে আবেদন করায় সানি লিওনের ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। ওই বক্তব্যের ২৪ ঘণ্টা না পেরোতেই ঢাকায় চরিত্র ধ্বংসকারী বিতর্কিত এই তারকা কীভাবে দেশে প্রবেশ করল, তা ৯২ ভাগ মুসলিম অধ্যুষিত এ দেশের ধর্মপ্রাণ মানুষ জানতে চায়।’ তারা বলেন, ‘দেশে বিতর্কিত সানি লিওন আসায় ধর্মপ্রাণ মানুষ গভীর উদ্বিগ্ন। আমরা তার সফরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দ্রুত সময়ে তাকে বিদায় করার দাবি জানাচ্ছি। অন্যথায় পরিস্থিতির অবনতি ঘটলে, এর দায় যারা তাকে এনেছে তাদেরই নিতে হবে।’ শনিবার বিকাল ৫টা ১০ মিনিটে সানি লিওন ফেসবুকে তার ভেরিফাইড অ্যাকাউন্টের মাধ্যমে জানান দেন, তিনি এখন বাংলাদেশে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ছবি পোস্ট করে সেখানে ক্যাপশনে লিখেছেন- ‘সুন্দর এ দেশে এসে আমি অনেক খুশি।’ এদিকে সেলিম খান প্রযোজিত ‘সোলজার’ সিনেমার চিত্রায়নে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল সানি লিওনের। বাংলাদেশে কাজের অনুমতি চাওয়া হয়েছিল সংশ্লিষ্ট দফতরে। নিয়ম মেনে আবেদন করেছিল প্রযোজনা সংস্থা ‘চেয়ারম্যান ফিল্ম সিন্ডিকেট’। ৫ মার্চ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে থাকার অনুমতি পেয়েছিলেন সানি লিওন। ২ মার্চ প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছিল। পরে সানি লিওনের ওয়ার্ক পারমিট বাতিল করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এর আগে ২০১৫ সালে বাংলাদেশে আসার কথা ছিল সানি লিওনের। সেবার ইসলামিক সংগঠনগুলোর বাধার মুখে অনুমতি দেওয়া হয়নি তাকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম