NL24 News
১৬ জানুয়ারি, ২০২৪, 5:06 PM
সাধারণ মানুষের মায়ার বন্ধনে নবনির্বাচিত এমপি শহিদুল ইসলাম
আবু রায়হান, ঝিনাইগাতী প্রতিনিধি : শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনে ৭ জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থী বীর মুক্তিযোদ্ধার সন্তান, শ্রীবরদী উপজেলা পরিষদের সুযোগ্য সাবেক সফল চেয়ারম্যান ও শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ.ডি.এম শহিদুল ইসলাম এমপি প্রতিনিয়তই সাধারণ মানুষের ভালোবাসার মায়ার বন্ধনে আবদ্ধ হচ্ছেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭ জানুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক নৌকা প্রতীকে মনোনীত প্রার্থী এ.ডি.এম শহিদুল ইসলাম পেয়েছেন- ১,০২,৪৪৬ ভোট ও ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এস.এম.এ ওয়ারেজ নাঈম পেয়েছেন-৪৬,৭২৮ ভোট। এছাড়া অন্যান্য প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে মনোনীত প্রার্থী মো: সিরাজুল হক পেয়েছেন-৪৩৯ ভোট,কেটলি মার্কার স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান পেয়েছেন-৫২৭ ভোট, কৃষক শ্রমিক জনতা লীগ কর্তৃক গামছা প্রতীকে মনোনীত প্রার্থী সুন্দর আলী পেয়েছেন-১৭১ ভোট ও ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী ইকবাল আহসান পেয়েছেন-২৫৮০ ভোট। ৫৫,৭১৮ ভোটের ব্যবধানে ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী এস.এম.এ ওয়ারেজ নাঈমকে হারিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী এ.ডি.এম শহিদুল ইসলাম বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। নবনির্বাচিত এমপি এ.ডি.এম শহিদুল ইসলাম এমন একজন ভালো মানুষ যার ভিতরে অহংকার বলতে কিছু নেই। যার প্রতিটি কথায় ইনশাল্লাহ বলে আল্লাহর উপর ভরসা করেন এবং আলহামদুলিল্লাহ বলে প্রতিটি কাজের জন্য আল্লাহর উপর প্রশংসা করেন তিনি কখনো সাধারণ মানুষকে ঠকাতে পারেন না, তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে বলে বিশ্বাস করেন শ্রীবরদী ও ঝিনাইগাতীর সাধারণ ভোটাররা। নবনির্বাচিত এমপি মহোদয় যখন সাধারণ মানুষের নাম ধরে ডাকেন তখন অনেক সাধারণ মানুষ এমপির ভালোবাসায় অনেক সময় কান্না করে ফেলে। স্বাধীনতার ৫২ বছর পর এই প্রথম শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে একজন কৃষকের সন্তান ও বীর মুক্তিযোদ্ধার সন্তান বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে মনোনীত হয়ে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় সাধারণ মানুষের মনের আশা পূরণ হয়েছে বলে দাবি করেন সাধারণ ভোটাররা। আমরা নবনির্বাচিত এমপি মহোদয়ের জন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করব তিনি যেন সুস্থ থেকে এই আসনের অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করতে পারেন। নবনির্বাচিত এমপি মহোদয় এ.ডি.এম শহিদুল ইসলাম বলেন মানুষের ভালোবাসার পাওয়ার সবার ঊর্ধ্বে। আজ মানুষের ভালোবাসার কারণেই আমি ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা পরিষদ, উপজেলা পরিষদ থেকে মহান জাতীয় সংসদের সদস্য হতে পেরেছি। এটা আমার পাওয়া নয় শেরপুর-৩ (শ্রীবরদী- ঝিনাইগাতী) আসনের সর্বস্তরের সাধারণ মানুষের পাওয়া। নবনির্বাচিত এমপি মহোদয় এ.ডি.এম শহিদুল ইসলাম জনতার সামনে বলেন,হে আল্লাহ আমি যতদিন বেঁচে থাকবো ততদিন মানুষের সেবা করতে চাই,মানুষকে ভালবাসতে চাই, আমার যতটুকু প্রয়োজন হে আল্লাহ তুমি আমাকে ততটুকুই দিও আমার বড় বাড়ির প্রয়োজন নেই, অনেক গাড়ির প্রয়োজন নেই, আমার প্রয়োজন শুধু সাধারণ মানুষের ভালোবাসা। নবনির্বাচিত এমপি মহোদয় বলেন আমি যতদিন মানুষের সেবা করতে পারব, আল্লাহ ততদিন যেন আমাকে এই এই পবিত্র পদের দায়িত্ব রাখেন।