ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

সাদিক অ্যাগ্রোর ৬টি গরু উদ্ধার করল দুদক

#

নিজস্ব প্রতিবেদক

০৩ জুলাই, ২০২৪,  9:17 PM

news image

চন্দ্রিমা উদ্যান সংলগ্ন কাঠের পুলের ১৬ নম্বর রোড থেকে সাদিক অ্যাগ্রোর আমদানি করা ব্রাহমা জাতের ৬টি গরু উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম। সেখানে আছে ঈদের আগে আলোচনায় আসা কোটি টাকা দামের গরুটিও। বুধবার (৩ জুলাই) দুপুরে অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করে দুদকের টিম। ভুয়া তথ্যে এসব গরু ২০২১ সালে আমদানি করে সাদিক অ্যাগ্রো। জানা যায়, ২০২১ সালে ফ্রিজিয়ান গরু বলে ব্রাহমা জাতের গরুগুলো আমদানি করা হয়। পরে বিমানবন্দর কাস্টমস তা জব্দ করে প্রাণি সম্পদ অধিদপ্তরকে তত্ত্বাবধানের জন্য হস্তান্তর করে। সেই গরু সাদিক অ্যাগ্রো অবৈধ প্রভাব খাটিয়ে আবারও এনে বিক্রি করে। এমন অভিযোগে গত সোমবার দুদকের সহকারী পরিচালক আবুল কালামের নেতৃত্বে তিনটি টিম সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার এবং সাদিক অ্যাগ্রোর সাভার, মোহাম্মদপুর ও নরসিংদী ফার্মে দিনভর অভিযান চালায়। অভিযানে সাভারে সাদিক অ্যাগ্রোর একটি শেডে ৫টি ব্রাহমা প্রজাতির গরু ও ৭টি বাছুরের সন্ধান পাওয়া যায়। পরে মঙ্গলবার বিমানবন্দর কাস্টমসেও অভিযান চালায় দুদক।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম