ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

সাদিক অ্যাগ্রোর অবৈধ অংশ উচ্ছেদ করেছে ডিএনসিসি

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জুন, ২০২৪,  3:00 PM

news image

রাজধানীর মোহাম্মদপুরে খাল ও সড়কের জায়গা দখল করে গড়ে তোলা সাদিক অ্যাগ্রোর অবৈধ অংশ উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বৃহস্পতিবার (২৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে শুরু করা হয় এই উচ্ছেদ অভিযান। অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিসি অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ । এ সময় তিনি সাংবাদিকদের বলেন, সীমানা চিহ্নিত করা হয়েছে, সীমানার ভেতরে যা ছিল সব উচ্ছেদ করা হয়েছে। খালের পাশে যে থাকবে তাকে নিয়ম মেনে থাকতে হবে। এখানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই অভিযান নয়। ভবন অবৈধভাবে করা হয়েছিল, তাই সেগুলা ভাঙা হয়েছে। ধাপে ধাপে কাজ করা হচ্ছে, অবৈধ যায়গা দখল মুক্ত করে খনন শুরু হবে। তিনি আরও বলেন, খালের জায়গার উপরে যারাই স্থাপনা করবে সেসব ভেঙে দেওয়া হবে। সাদিক অ্যাগ্রোর স্থাপনার কিছু অংশ খালের উপরে পড়েছে। সেসব ভেঙে ফেলা হয়েছে। এদিকে উচ্ছেদ অভিযান চালানোর খবরে বুধবার রাত থেকেই ফার্ম থেকে বেশ কিছু গরু-ছাগল সরিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে সাদিক অ্যাগ্রোর সামনে ঘুরে এমন চিত্র দেখা গেছে। স্থানীয়রা জানান, উচ্ছেদ অভিযানের খবর শোনার পর সাদিক অ্যাগ্রোর বেশ কিছু গরু-ছাগল রাতেই সরিয়ে নিতে দেখেছি। এ ছাড়া রাস্তায় এবং খালের জায়গায় থাকা বেশ কিছু স্থাপনাও ইতোমধ্যে সরিয়ে নিয়েছে তারা। প্রসঙ্গত, কোরবানির জন্য রাজধানীর মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো থেকে মতিউর রহমানের পুত্র মুশফিকুর রহমান ইফাতের ১৫ লাখ টাকায় একটি ছাগল কেনার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ ছাড়াও ঢাকার বিভিন্ন খামার থেকে ৭০ লাখ টাকার গরু কেনার খবর প্রকাশিত হয়। এরপর থেকে মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলোবাড়ি, জমিসহ নামে-বেনামে অঢেল সম্পত্তি থাকার তথ্য বেরিয়ে আসতে থাকে। পুঁজিবাজারেও রয়েছে তার মোটা অংকের বিনিয়োগ। ছাগলকাণ্ডের পর মতিউর রহমানকে কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পরে সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকেও তাকে অপসারণ করা হয়।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম