ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

সাদাপাথর লুটর মামলা: আওয়ামী লীগ নেতা আলফু চেয়ারম্যান গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

০৫ অক্টোবর, ২০২৫,  4:46 PM

news image

সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার আলোচিত সাদাপাথর ও বালু লুটের অন্যতম আসামি, তেলিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আব্দুল অদুদ আলফু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চেয়ারম্যান আলফু তিনটি হত্যা মামলাসহ মোট সাতটি মামলার এজাহারনামীয় আসামি। গতকাল শনিবার বিকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ। তিনি জানান, গ্রেফতারের পর আলফু চেয়ারম্যানকে নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ। সম্প্রতি সাদাপাথর ও রেলওয়ে বাঙ্কার এলাকায় পাথর লুটসহ বিভিন্ন স্থানে বেআইনিভাবে বালু উত্তোলনের ঘটনায় দায়ের করা চারটি মামলায় আলফু মিয়া শীর্ষ আসামির তালিকায় ছিলেন। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানেও ছাত্রদের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছিলেন তিনি। এর আগে ২০১৪ সালের ২৪ অক্টোবর কোম্পানীগঞ্জে গুলি করে পাথর ব্যবসায়ী আব্দুল আলী (৩৫) হত্যা করা হয়। নিহতের ছোট ভাই আব্দুল হক বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় কাজী আব্দুল অদুদ আলফু মিয়াকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়। তার বিরুদ্ধে আরও দু’টি হত্যা মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। ওসি রতন শেখ বলেন, কাজী আব্দুল অদুদ আলফু মিয়া দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। পাথর-বালু লুটের সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম