ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরের ৩ দিনের রিমান্ড

#

নিজস্ব প্রতিবেদক

২২ ডিসেম্বর, ২০২৪,  9:39 PM

news image

গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২২ ডিসেম্বর) দুপুরে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। শুরায়ে নেজামের (জুবায়ের পন্থী) মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিব বলেন, ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরকে (৪০) তিনদিনের রিমান্ড দিয়েছেন আদালত। সে রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের নূর মোহাম্মদের ছেলে ও সাদপন্থীদের মুখপাত্র হিসেবে পরিচিত। জুবায়ের পন্থীদের দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি সে। উল্লেখ্য, শুক্রবার (২০ ডিসেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ মুয়াজ বিন নূরকে গ্রেপ্তার করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম