ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত ১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভী সাগরে লঘুচাপের শঙ্কা, টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির সম্ভাবনা রাজধানীর আড়াই শ চেকপোস্টে নিরাপত্তা জোরদার জাতিসংঘে প্রথমবার ভাষণে যেসব বিষয় তুলে ধরবেন প্রধানমন্ত্রী সুনামগঞ্জে ৩ সন্তানকে হত্যার ঘটনায় বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ মিলবে বিসিক কার্যালয় থেকেই, যারা পাবেন হঠাৎ সৌদি আরবের ৮ এলাকায় জরুরি সতর্কতা জারি ঢাকা থেকে রংপুরের পথে ১১ দলীয় ঐক্যের লংমার্চ পে স্কেলের প্রজ্ঞাপন জারি হতে যাচ্ছে আজ

সাত ঘণ্টা পর ঢাকা-রাজশাহী ট্রেন চলাচল স্বাভাবিক

#

নিজস্ব প্রতিনিধি

১৭ আগস্ট, ২০২৪,  5:04 PM

news image

দীর্ঘ সাত ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল।  শুক্রবার রাত পৌনে ৯টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় পদ্মা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। পরে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশন মাস্টার হানিফ মিয়া জানান, রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে পদ্মা এক্সপ্রেস ট্রেন। ট্রেনটি ঢাকা-রাজশাহী রেললাইনের গাজীপুরের সালনা এলাকায় পৌঁছালে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এরপর ঢাকা-রাজশাহী রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ট্রেনের পেছনের লাইনচ্যুত বগিটি রেখেই ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। খবর পেয়ে উদ্ধারকারী টিম রাতেই ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগিটি উদ্ধার করে মৌচাক স্টেশনে সরিয়ে নেয়। এরপর শনিবার ভোর ৪টা থেকে ওই রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বগি লাইনচ্যুত হলেও এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। এ সময়ের মধ্যে জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনে চিত্রা এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেস ট্রেন দুটি আটকে থাকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম