ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

সাত ঘণ্টা পর জয়পুরহাটে ট্রেন চলাচল স্বাভাবিক

#

নিজস্ব প্রতিনিধি

১৬ জুলাই, ২০২২,  1:30 PM

news image

সাত ঘণ্টা পর জয়পুরহাটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হলো।তিলকপুর রেলস্টেশনে লাইনচ্যুত হওয়া ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের বগি সরানোর পরই ট্রেন চলাচল স্বাভাবিক হয়। শনিবার (১৬ জুলাই) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে ট্রেন চলাচল শুরু হয়।এর আগে, আজ ভোর ৫টার দিকে তিলকপুর আউট সিগনালের আগে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকেই জয়পুরহাটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ ছিলো। এরপর  ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন এসে একতা এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত হওয়া বগি উদ্ধার করে। ট্রেনের দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ও যাত্রীরা জানান, অতিরক্ত যাত্রীর কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম