ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

সাত কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

#

২৬ আগস্ট, ২০২৫,  4:16 PM

news image

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) ইউনিভার্সিটির প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরীক্ষার্থীরা ওয়েবসাইটে প্রবেশ করেফলাফল দেখতে পাবেন। মেধাতালিকায় স্থান পাওয়াদের আগামী ১৫ সেপ্টেম্বর থেকে সাবজেক্ট চয়েজ ও কলেজ চয়েজ কার্যক্রম শুরু হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। গত ২২ ও ২৩ আগস্ট তিনটি শিফটে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির তিন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিন ইউনিটে ১১ হাজার ১৫০টি আসনের বিপরীতে এবার আবেদন করেন ৭২ হাজার শিক্ষার্থী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম