ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

#

১৭ জুন, ২০২৩,  10:49 AM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ। শনিবার (১৭ জুন) বেলা ১১টায় রাজধানীর ১২টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হবে। কেন্দ্রগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, নটরডেম কলেজ, গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স (সাবেক হোম ইকনোমিক্স কলেজ), সিদ্ধেশ্বরী গার্লস স্কুল অ্যান্ড কলেজ, উইলস লিটর ফ্লাওয়ার স্কুল ও আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ। এ বিষয়ে ঢাকা কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার বলেন, বরাবরের মতো এবারও আমরা নিশ্চিত করেছি যেন সুন্দর ও স্বচ্ছ পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। একদিকে শিক্ষার্থীদের সুবিধার বিষয়টি মাথায় রাখা হয়েছে। তেমনি কেউ যেন নিয়মের ব্যত্যয় ঘটাতে না পারে সেটিও কঠোরভাবে দেখা হচ্ছে। আমাদের সিনিয়র শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা সর্বাত্মক চেষ্টা করছেন সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য। এ বছর সাত কলেজে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে (স্নাতক) শিক্ষার্থী ভর্তির জন্য তিনটি ইউনিটে মোট আসন রয়েছে ২৩ হাজার ৪৯০টি। এর মধ্যে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আসন সংখ্যা ৯ হাজার ৯৭৯টি, ব্যবসায় শিক্ষা ইউনিটে আসন সংখ্যা ৪ হাজার ৮৯২টি এবং বিজ্ঞান ইউনিটে ৮ হাজার ৬১৯টি আসন রয়েছে। ২৩ হাজার ৪৯০টি আসনের বিপরীতে আবেদন করেছে মোট ১ লাখ ১ হাজার ২৯ জন শিক্ষার্থী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম