ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী কারিশমা তন্না

#

বিনোদন ডেস্ক

০৬ ফেব্রুয়ারি, ২০২২,  8:59 PM

news image

দীর্ঘদিনের প্রেমিক ও ব্যবসায়ী বরুণ বাঙ্গেরার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কারিশমা তন্না। বলিউড হাঙ্গামার খবর, শনিবার (৫ ফেব্রুয়ারি) রাতে এক অনাড়ম্বর আয়োজনে বিয়ে করেন কারিশমা ও বরুণ। আয়োজনে উপস্থিত ছিলেন দুই পক্ষের স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধব। সামাজিক পাতায় বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন কারিশমা। এর আগে সামাজিক পাতায় বিবাহপূর্ব অনুষ্ঠান হলুদ ও মেহেদির ছবি প্রকাশ করেছিলেন কারিশমা তন্না। সাবেক টিভি অভিনেত্রী এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী স্মৃতি ইরানি ইনস্টাগ্রামে নবযুগলকে শুভ কামনা জানিয়েছেন। এ ছাড়া অভিনন্দন জানিয়েছেন তাঁর সহকর্মী, বন্ধুবান্ধব ও ভক্তরা। কারিশমা তন্নাকে সবশেষ অ্যাডভেঞ্চারভিত্তিক রিয়েলিটি শো খাতরোঁ কে খিলাড়ির দশম মৌসুম ও কুনাল কোহলির লাহোর কনফিডেন্সিয়াল-এ দেখা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম