ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সাতক্ষীরা সীমান্তে ফের পুশ-ইন, ১৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ

#

নিজস্ব প্রতিনিধি

২২ জুন, ২০২৫,  5:10 PM

news image

সাতক্ষীরার কুশখালী সীমান্ত দিয়ে ১৪ বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (২১ জুন) দুপুরে কুশখালী সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। বাংলাদেশি নাগরিকদের মধ্যে রয়েছেন চারজন পুরুষ, সাতজন নারী ও তিনজন শিশু। বিজিবি সূত্র জানায়, পুশ-ইনের শিকার এসব ব্যক্তি দীর্ঘদিন ধরে ভারতের মুম্বাই ও কলকাতার রাজারবাজার এলাকায় বিভিন্ন বাসাবাড়ি, দোকান ও ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। কিন্তু তাদের বাংলাদেশি পরিচয় প্রকাশ পাওয়ায় সেখানকার পুলিশ তাদের আটক করে এবং দুপুর ২টার দিকে হস্তান্তর করে বিএসএফের আমুদিয়া ক্যাম্পে। পরে বিএসএফ তাদেরকে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেয়। ঘটনার পর বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে। এরপর বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের আনুষ্ঠানিকভাবে ফেরত নেওয়া হয়। রাত ১১টার দিকে বিজিবি তাদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, পুশ-ইনের শিকার ১৪ জনের পরিচয় ও জাতীয় পরিচয়পত্র যাচাই-বাছাই শেষে রাত ১২টার দিকে তাদের নিজ নিজ পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। ফেরত আসা ব্যক্তিদের অধিকাংশের বাড়ি ঢাকা, খুলনা, গাজীপুর, গোপালগঞ্জ ও সাতক্ষীরা জেলায়। উল্লেখ্য, গত ১৮ জুন একই কুশখালী সীমান্ত দিয়ে ছয়জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে দিয়েছিল বিএসএফ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম