ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

সাতক্ষীরায় ৫ লক্ষ ৭ হাজার শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে

#

৩০ সেপ্টেম্বর, ২০২৫,  4:59 PM

news image

মনিরুজ্জামান মনি : আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সাতক্ষীরা জেলায় ৫ লক্ষ ৭ হাজার শিশুকে টাইফয়েড টিকা প্রদান করা হবে। ৯ মাস থেকে ১৫ বছর বয়স (নবম শ্রেণী) বয়সী শিশু-কিশোর ও কিশোরীদের এ টিকা প্রদান করা হবে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা তথ্য অফিসের আয়োজনে ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে এ দিনব্যাপী পরামর্শমূলক কর্মশালায় এসব তথ্য দেন সাতক্ষীরার সিভিল সার্জন ডা: আব্দুস সালাম। সাতক্ষীরায় শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনামূলক প্রচার কার্যক্রমের আওতায় জেলা পর্যায়ের মিডিয়া কর্মীদের অংশগ্রহণে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ বিষয়ক দিনব্যাপী পরামর্শমূলক কর্মশালাটি অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সিভিল সার্জন ডা: আব্দুস সালামের সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘গুজবে কান দেওয়া যাবে না এবং গুজব ছড়ানো যাবে না।

আপনার শিশুকে সঠিক সময়ের মধ্যেই অনলাইনে নিবন্ধনের মধ্যেমে টিকা দিতে হবে’। কর্মশালায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাংবাদিকদের উদ্দেশ্যে আরও বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মহাপরিচালক ফাইজুল হক। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম টুটুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মনিরুল ইসলাম। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে টাইফয়েড টিকাদান কর্মশালায় মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: ইসমত জাহান সুমনা। উল্লেখ্য, বাংলাদেশে ২০২১ সালে প্রায় ৪,৭৮,০০০ জন টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়। যার মধ্যে ৮,০০০ জন মৃত্যুবরণ করেন। টাইফয়েড রোগ নিয়ন্ত্রণে সরকার ইপিআই এর ব্যবস্থাপনায় বিনামূল্যে টিকা প্রদানের উদ্যোগ নিয়েছে। তারই ধারাবাহিকতায় আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সাতক্ষীরায় ৯ মাস থেকে ১৫ বছর বয়স শিশু কিশোর-কিশোরীদের টাইফয়েড টিকাদান করা হবে। দিনব্যাপী এ্যাডভোকেসি সভায় জেলা পর্যায়ের প্রায় অর্ধশত প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম