ঢাকা ০৭ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু তামিমকে সভাপতি করে বিসিবির আহ্বায়ক কমিটি ঘোষণা শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর আদেশ অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্যখাতে আরও অবনতি হয়েছে: রিজভী ‘আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়’ সাকিবের জাতীয় দলে খেলা নিয়ে যা বললেন বুলবুল অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে: ডা. জাহেদ অ্যাপের মাধ্যমে কিনতে হবে জ্বালানি "আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক-২০২৬ প্রদান" সংসদে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল (সংশোধন) বিল ২০২৬ পাস

সাতক্ষীরায় দুইটি তক্ষক সাপসহ একজন গ্রেফতার

#

১১ জুন, ২০২৫,  2:30 PM

news image

মনিরুজ্জামান মনি : সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপন্ন প্রজাতির দুইটি তক্ষক সাপসহ মোঃ ইমদাদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সদর উপজেলার মাগুরা এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে। সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নিজাম উদ্দীন মোল্যার নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মিনাজ উদ্দীন সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন। অভিযানের প্রথম ধাপে, সোমবার (৯ জুন) রাত ৮টা ৫ মিনিটে সাতক্ষীরা সদর থানাধীন মাগুরা এলাকার রাস্তার মোড়ে পরিত্যক্ত অবস্থায় একটি তক্ষক সাপ এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরবর্তীতে মঙ্গলবার (১০ জুন) বিকেল ৫টা ৩৫ মিনিটে একই এলাকার অভিযুক্ত ইমদাদুল ইসলামের বাড়ির পাশের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে আরও একটি তক্ষক সাপ উদ্ধার করা হয়। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে অপরাধের প্রেক্ষিতে এ ঘটনায় সাতক্ষীরা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ধরনের বিরল প্রজাতির প্রাণী পাচার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম