ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ৪০ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিনিধি

০৫ জুলাই, ২০২৫,  5:10 PM

news image

মনিরুজ্জামান মনি : সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০ বোতল ফেনসিডিলসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার  (৪ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বলাডাঙ্গা এলাকার মাধবকাটি বাজার সংলগ্ন সাতক্ষীরা-কলারোয়া সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. নিজাম উদ্দীন মোল্যার নেতৃত্বে এসআই (নিঃ) মিঠুন মজুমদার ও সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী এই বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আখড়াখোলা, মুচরা এলাকার মো. জিয়ারুল ইসলামের ছেলে মো. ইয়ারুল ইসলাম (২০) কে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সে সময় তাকে ঘটনাস্থল থেকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইয়ারুল ইসলামের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম